একাধিক রিয়েল-টাইম ফিচার আনছে রেডিট

২ ডিসেম্বর, ২০২১ ০২:০৫  
সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম রেডিট একাধিক রিয়েল-টাইম ফিচার আনার ঘোষণা দিয়েছে। ভোটিং অ্যানিমেশন, টাইপিং ইন্ডিকেটরসহ এসব ফিচারের মধ্যে বেশকিছু ফেসবুক এবং টুইটারে ইতিমধ্যেই রয়েছে। খবর রয়টার্স। রেডিট জানিয়েছে, নতুন ফিচারগুলো প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীদের দীর্ঘক্ষণ ধরে রাখতে ও সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। সাম্প্রতিক সময়ে এসব ফিচার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর প্রবৃদ্ধিতে বেশ সহায়তা করেছে। বেশ কয়েক বছর ধরেই প্রযুক্তিবিশ্বে রেডিট একটি সুপরিচিত নাম। বিভিন্ন বিষয়ে লাখো বিশেষজ্ঞ এবং উৎসাহীরা তাদের পছন্দের আলোচনার গ্রুপে যুক্ত থাকছেন। ব্যবসায়িক দিক থেকে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনুসরণ করছে এগিয়ে যাচ্ছে রেডিট। রেডিটের নতুন ফিচারে মূলত বর্তমান ইন্টারফেস থেকে সরে আসাকে প্রাধান্য দেয়া হয়েছে। ব্যবহারকারীরা নতুন কমেন্ট, আপভোট এবং ডাউনভোটে ডায়নামিক অ্যানিমেশন দেখতে পারবেন। যখন দুই বা ততোধিক ব্যক্তি পোস্ট পড়বেন বা কমেন্ট লিখবেন তখন ‘অ্যানোনিমাস অ্যাভাটার’ দেখা যাবে। ডিবিটেক/বিএমটি